রামগড়ে বিভিন্ন আনুষ্টানিকতার মধ্য দিয়ে মৎস সপ্তাহ পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , আগস্ট ১৮, ২০২৫

অভয়াশ্রম গড়ে তুলি” দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত সারাদেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ কার্যক্রম এর উদ্ভোধন করা হয়।

১৮ আগষ্ট ( সোমবার) খাগড়াছড়ির রামগড়ে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালী বের করা হয়, র‍্যালী শেষে রামগড় লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কাজী শামীম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, রামগড় প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন, সিআইজি মৎস্য সমবায় সমিতির সভাপতি মো: আনিছুল হক প্রমূখ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এস কে এম গোলাম সাকলাইন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান প্রমুখ,সহ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ ,রাজনৈতিক ব্যক্তি বর্গ,সাংবাদিক প্রতিনিধি,এবং সিআইজি মৎস্য চাষীবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিরা সফল ৩ জন মৎস্য উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন।

Loading