সেনবাগে পরিবেশ রক্ষায় “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৫

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপি’র মইজদীপুর এলাকায় “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্থানীয়ভাবে “গরীবের ৩০০ ফুট” নামে খ্যাত এলাকায় ঝাউগাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম আল মুজাহিদ, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু।

উল্লেখ্য, “ভলান্টিয়ার ফর সেনবাগ” দীর্ঘদিন ধরে সেনবাগ উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Loading