ধামরাইয়ে জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে বৃক্ষরোপণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ , জুলাই ২০, ২০২৫ জুলাই-আগস্ট গণঅভ্যুথানের শহীদদের স্মরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে শহীদ অফিকুল ইসলাম সাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।গত শনিবার বিকেল ৬টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। এতে সার্বিক সহযোগিতা করেন ধামরাই উপজেলা বন কর্মকর্তা মো. নুরুজ্জামান হোসেন।এ সময় আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মোঃ আফিকুল ইসলাম সাদ। তাকে স্মরণে রাখতেই ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠের পাশে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। এ সময় শহীদ আফিকুল ইসলাম সাদের মা বলেন, আমার ছেলের কথা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়, আমি একদিকে গর্বিত আরেকদিকে মর্মাহত। আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন। সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে। দেশের সরকার আমার সন্তানসহ সকল শহীদদের জন্য যেসকল কার্যক্রম গ্রহণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার সাদসহ সকল শহীদদের জন্য দোয়া করবেন।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক বলেন, ধামরাইয়ের কৃতি সন্তান জুলাই বিল্পবে শাহাদাৎ বরণ করেছেন শহীদ আফিকুল ইসলাম সাদ। সাদের স্মরণে সারা বাংলাদেশে নির্ধারিত কর্মসূচি এক শহীদ এক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ নরুজ্জামান, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক, ইমাম রেজাউল করিম, শহীদ আফিকুল ইসলাম সাদের মা, ভাই আবির হোসেন, স্থানীয় গনমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ। পরিশেষে আফিকুল ইসলাম সাদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করা হয়। শেয়ার সারা দেশবিষয়: