শার্শায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেখারি পোতাকে ৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাভারণ ফুটবল একাদশ

প্রকাশিত: 10:58 PM , July 4, 2025
Oplus_131072

যশোরের শার্শার ৯নং উলাশী ইউনিয়ন এর রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির উদ্যোগে শুক্রবার ৪ জুলাই বিকালে রামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেখারিপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন নাভারণ ফুটবল একাদশ।

খেলাটি প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি খাসি ছাগল। খেলাটির ৫টি গোল দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, নাবারণ ফুটবল একাদশের ১০ জার্সি পরিধন কারি শিপন হোসেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ।

আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি শামছুর রহমান বিষে, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু, যুবদল নেতা লালটু সহ স্থানীয় সকল নেতৃবৃন্দরা।

খেলাটির রেফারির দায়িত্ব ছিলেন, ইয়াসিন আলী, ইয়ানুর রহমান, রায়হান হোসেন।

Loading