শার্শায় বাহাদুরপুর ইউনিয়ান কর্মী সমাবেশে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি বিএনপির স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , জুলাই ১, ২০২৫ Oplus_131072শার্শা উপজেলায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন দ্বন্দ নেই। সকলেই সকল দ্বন্দ ও ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী ও আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। সকলেই মিলেমিশে দেশী বিদেশী যড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মঙ্গলবার ১জুলাই বিকাল ৪ টার সময় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে বিএনপি আয়োজিত কর্মী সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এ কথা বলেন।বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাহেব আলী বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনক ও আসাদুজ্জামান সাগর, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ৷ বাহাদুরপুর ইউনিয়নের সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল , হাসান রিপন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমূখ। কর্মী সভায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাহাদুরপুর ইউনিয়ন ও ওযার্ডের নেতাকর্মীরাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার বাংলাদেশবিষয়: