সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান, সদস্য সচিব রাকিব নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , জুন ২৫, ২০২৫ মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে আগামী ১বছরের জন্য আহবায়ক ও সদস্য সচিব পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গত ৮ জুন ঐতিহ্যবাহী সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী হলরুমে দুইটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে আহবায়ক পদে মো: ইমরান হোসেন ও সদস্য সচিব পদে মাহমুদুর রহমান রাকিব নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৫ দিন পর ২৩ জুন (সোমবার) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ স্বাক্ষরিত আদেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সৈয়দ হারুন ফাউন্ডেশন অর্জুনতলা ইউনিয়নের একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মানবিক কার্যক্রম বরাবরের ন্যায় সমগ্র ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার লক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ছাত্র-যুবক ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন, ১ নম্বর (হাটিরপাড়-চাঁচুয়া) ওয়ার্ডের মোশাররফ হোসেন মহসিন, ইমরান হোসেন, মো: সিরাজুল ইসলাম। ২ নম্বর (ইদিলপুর) ওয়ার্ডের মো: মহিন উদ্দিন, মো: ইব্রাহিম খলিল, নাসিদুল ইসলাম জাবেদ। ৩নং (ছিলোনিয়া-নাজিরনগর) ওয়ার্ডের আলা উদ্দিন সুজন, ফয়েজ আহম্মেদ, মাহমুদুর রহমান রাকিব, রবিন চন্দ্র শীল, মো: বোরহান ভূঁইয়া জয়। ৪ নম্বর (উ: মানিকপুর) ওয়ার্ডের মো: নেছার উদ্দিন, মো: ওমর ফারুক, ইমাম হোসেন হৃদয়, সাজ্জাদ হোসেন মিশু। ৫ নম্বর (দ: মানিকপুর) ওয়ার্ডের মো: হারুনুর রশিদ, রমাদ্বানুল ইসলাম বিজয়, নুরুল আলম ছিদ্দিক, মো: সাইফুজ্জামান রাহাত। ৬ নম্বর (উ: গোরকাটা) ওয়ার্ডের মো: সাইফুল ইসলাম, মো: আলী জিন্নাহ, শাহরিয়ার হোসেন বিজয়। ৭নম্বর (দ: গোরকাটা) ওয়ার্ডের রমজান আলী মাসুম, মো: তানিম কাউসার ভূঁইয়া, মো: আরাফাত হোসেন সিয়াম। ৮ নম্বর (দৌলতপুর-দড়িগোরকাটা) ওয়ার্ডের মো: শাহ পরান, ওমর ফারুক হাসান, সাখাওয়াত হোসেন সজিব। ৯ নম্বর (বাতাকান্দি) ওয়ার্ডের কাউছার আহম্মেদ, সাজ্জাদ হোসেন পিয়াস, আরদুর রহমান তুহিন।নবনির্বাচিত কমিটি সৈয়দ হারুন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করবে এমনটাই প্রত্যাশা সকলের। শেয়ার সেনবাগবিষয়: