রামগড়ে ইয়াবা সহ দুজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , জুন ১৯, ২০২৫

রামগড়ে ১৮(আঠারো) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার  পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েলের নির্দেশনায়  অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আনিস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ১৮/০৬/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ৫ টায় রামগড়  থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে  থানাধীন রামগড় পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ড ফেনীরকূল এলাকায়  রামগড় ইমিগ্রেশন স্কেল সংলগ্ন রামগড় টু বারৈয়ারহাটের পাকা রাস্তার উপর উক্ত দুজনকে  ১৮ পিস ইয়াবা সহ আটক করে।আটককৃতর হচ্ছে  ১। মোঃ জালাল উদ্দিন (৩২), পিতা-মৃত আবুল কাশেম,  মাতা-মাসুদা বেগম, সাং-উত্তর গর্জনতলী, ০৩নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, ০২। খোরশেদ আলম মনা (২১), পিতা-মাদু মিয়া, মাতা-সালেহা বেগম, সাং-তৈচালাপাড়া, ০৬নং ওয়ার্ড, রামগড় পৌরসভা এলাকার বাসিন্দা।
রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ২। আসামীকে যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading