ধামরাইয়ের তাসকিন তালহা জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা জেলায় কবিতা আবৃতিতে প্রথম

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ , জুন ১৯, ২০২৫

 

ধামরাইয়ের মেধাবী ছাত্র মোঃ তাসকিন তালহা এবারে ২০২৫ এর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ঢাকা জেলায় খ গ্রুপ থেকে বাংলা কবিতা আবৃতিতে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া মোঃ তাসকিন তালহা ঢাকা বিভাগীয় পর্যায়েও দ্বিতীয় স্থান অধিকার করে
এর আগে ধামরাই উপজেলা পর্যায়ে খ গ্রুপ থেকে বাংলা কবিতা আবৃতিতে প্রথম স্থান অধিকার করে ।সে ধামরাই পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর মেধাবী ছাত্র।
তার বাবা মোঃ মেহেদী মাহবুব ব্যবসায়ী ও মা মহুয়া আক্তার গৃহিনী। মোঃ তাসকিন তালহা লেখা পড়ায়ও ভালো। লেখা পড়ার পাশাপাশি সে আবৃতি চর্চা ও গল্প বলা খেলা-ধূলায়,গান বাজনায় নিয়মিত চর্চা করে ।গল্প বলাও তার দক্ষতা রয়েছে। নিজ বিদ্যালয় ধামরাই পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছেও ছাত্র হিসেবে পরিচিত। সে সাড়া বাংলাদেশে কবিতা আবৃতি ও গল্প বলায় প্রথম স্থান অধিকার করতে চায়। সবার কাছে দোয়া প্রার্থী।
ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান বলেন,মোঃ তাসকিন তালহা কবিতা আবৃতি ও গল্প বলা ভালো উপস্থাপন করতে পারে। সে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Loading