রামগড়ে বর্নাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 8:34 PM , September 1, 2026 রামগড়ে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল বেশ উৎসবমুখর।দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সোমবার সকালে সাংগঠনিক কার্যালয়ে আনুষ্ঠানিক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রামগড় লেকে মৎস্য পোনা অবমুক্ত , বৃক্ষ রোপন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়। বিকালে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকদের অংশগ্রহণে বিশাল আনন্দ শোভাযাত্রা দলীয় কার্যালয় চত্বর হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্নাঢ্য এ র্যা লী শেষে স্থানীয় শিল্পী কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম প্রমুখ বক্তব্য রাখেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: