ধামরাই সদর শরীফবাগ গরু ছাগলের হাট উদ্বোধন, ঈদের দিন পযন্ত চলবে নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , জুন ৪, ২০২৫ ঢাকার ধামরাই সদর শরীফবাগ বাজারেগত মঙ্গলবার গরু ছাগলের হাট বসছে। এ গরু ছাগলের হাট আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। পরে উদ্বোধন সভায় বক্তব্যের প্রধান অতিথি বলেন, হাটের ইজারাদার নিয়েছেন যারা, তারা সুশৃংখলভাবে হাট পরিচালনা করবেন যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া রাস্তার উপরে কোনভাবে গরু ছাগল বেচাকেনা করবেন না। হাটে স্বেচ্ছাসেবকদের সর্বক্ষানিক নজরধারীর রাখার জন্য অনুরোধ জানায়। উদ্বোধন সভা শেষ গরু ছাগলের হাটটি ঘুরে ঘুরে দেখেন হাটে আসা গরু ছাগলের বিক্রেতার ও ক্রেতার সাথে মতবিনিময় করেন। এ হাটটি ইজারা নিয়েছেন সম্রাট বাবর। উক্ত হাটের কর্তৃপক্ষ জানায় সুন্দর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা থাকায় এই হাট ঈদের দিন পর্যন্ত চলবে। শেয়ার সারা দেশবিষয়: