ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:27 PM , May 17, 2025 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের বারবাড়িয়া কেন্দ্রীয় খেলার মাঠে গোন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ।গত শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে দেশের ক্রীড়া অঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। একসময় গ্রামবাংলার প্রাণ ছিল ফুটবল, যা আজ প্রায় বিলুপ্তপ্রায়। তবে জাতীয়তাবাদী দল বিএনপি আবারও এ খেলা উজ্জীবিত করতে কাজ করছে।”চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় যশোরের ঝিনুক ফুটবল একাডেমি ও গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ট্রাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় ঝিনুক ফুটবল একাডেমি।গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তৈমুর রহমান তুলা মিয়ার সভাপতিত্বে খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এনজিও সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ,খুররম চৌধুরী টুটুল ও মোবারক হোসেন ।উদ্বোধনী এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: