রামগড়ে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ , মে ১৫, ২০২৫ খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচল এবং সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহ:বার (১৫ মে) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘর গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো: গিয়াস উদ্দিন – এক হাজার, মো: সুফাত এক হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগড় বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এসময় রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দসহ রামগড় থানার এসআই মো: আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: