ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘অবশ্যই’ সম্ভব : ট্রাম্প নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:09 PM , April 10, 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘একেবারে’ সম্ভব। তিনি আরো বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ‘খুব বেশি সময় নেই।’ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, অবশ্যই আছে।’ ‘যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরাইল অবশ্যই এতে নেতৃত্ব দিবে । শেয়ার আন্তর্জাতিকবিষয়: