আমির ভান্ডার বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদে দোয়া ও সংবর্ধনা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , মার্চ ৩০, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদে পবিত্র খতমে তারাবি,দোয়া ও মিলাদ শেষে কোরআনের পাখিদের সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস এম নুরুল হুদা আমিরী সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এস এম জিয়াউল হোসাইন আমিরী মোঃ আবুল বশর, মোঃ কামাল সওঃ, মেঃ শফি সওঃ,মোঃ জসিম, ডাঃ মিজান, নুরুল ইসলাম সওঃ, খতিব মাওলানা মুফতি ইব্রাহীম আলকাদেরী, হাফেজ মেঃ মাহামুদুল ইসলাম,হাফেজ মোঃ আবু হানিফ প্রমূখ । এতে পবিত্র মাহে রমজানের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিপালনের আহবান জানিয়ে বলা হয়, এর মাধ্যমে মহান আল্লাহ ও রাসুলের নৈকট্য লাভ সহজ হবে। সবশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত এবং কোরআনের পাখিদের সম্বর্ধনা দেয়া হয়।

Loading