পটিয়া নিউ মার্কেটে লাকী কূপন বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন (অব:) সিনিয়র সচিব জামাল আহমেদ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২৫ পটিয়ার অভিজাত শপিং মল পটিয়া নিউ মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ বিক্রয় উৎসবের লাকী কূপন ড্র এ বিজয়ী ক্রেতাদের মাঝে গতকাল বুধবার বিকেলে মার্পকেট চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ ) সিনিয়র সচিব পটিয়ার কৃতি সন্তান জামাল উদ্দিন আহমেদ।এ সময় মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দীন আহমদ, মোস্তফা কামাল চৌধুরী, নজরুল ইসলাম ঝন্টু মো: মঈনুদ্দিন চৌধুরী, সাইফুল আলম বালি, মাহবুল আলম আবু, মোঃ লোকমান, মো: রিদোয়ান প্রমূখ । ইতোপূর্বে গত শনিবার এক শিশুর সহায়তায় কূপন বক্স থেকে লাকী কূপন উত্তোলনের মাধ্যমে ২০ লাকী কূপন বিজয়ী সৌভাগ্যবানদের নাম চুড়ান্ত করা হয়। গতকাল বুধবার বিকেলে তাদের মাঝে নির্ধারিত পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এতে ১ম পুরস্কার ফ্রীজ, ২য় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার ওভেন ও মোবাইল সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী সৌভাগ্যবানদের মাঝে পুরস্কার তুলে দেওয়া পর সংক্ষিপ্ত আলোচনায় জনাব জামাল উদ্দিন আহমেদ বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে লাকী কূপন ড্র নিশ্চিত করা হয়েছে। আমরা ক্রেতাদের উৎসাহিত করতে এ লাকী কূপন ড্রয়ের ব্যবস্থা করেছি।এখন ক্রেতারা যাতে পুরস্কার বুঝে পায় সেই ব্যবস্থা নিশ্চিত্ব করেছি। এতে কোন দোকানীকে এলাও করা হয়নি।আগামীতে ও এ ধরনের অনেক বড় উদ্যোগ গ্রহন করা হবে। তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পটিয়ার ব্যবসা বাণিজ্যের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান । তিনি পটিয়া নিউ মার্কেটকে আরো রুচিশীল শপিং কমপ্লেক্স এ রূপান্তরের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করা হবে বলে ঘোষণা দিয়ে বলেন, দেশের সকল মহকুমা জেলায় রুপান্তর হলে ও পটিয়া বৈষম্যের কারণে জেলা হয়নি। তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল জনগনের দৌরগৌড়ায় পৌছানের স্বার্থে পটিয়া মহকুমাকে তার হারানো মর্যাদায় আসীন করার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। শেয়ার অন্যান্যবিষয়: