পটিয়ায় তোহফা For Mankind এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ , মার্চ ১৬, ২০২৫ চট্টগ্রাম পটিয়ায় তোহফা For Mankind এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল (১৫ মার্চ) শনিবার পটিয়া বাস স্ট্যান্ড,ডাক বাংলো মোড় ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় রান্না করা ইফতার বিতরণ এবং ১৩টি অসহায় পরিবারের মাঝে পটিয়া শাখার সদস্যদের সার্বিক সহযোগিতায় কাঁচা ইফতার সামগ্রী বিতরণ হয়।এছাড়াও তোহফা For Mankind কেন্দ্রীয় শাখার উদ্যোগে শাহচান্দ আউলিয়া দরবার শরীফ,আমির ভান্ডার দরবার শরীফ,সৈয়দ শাহগদী শাহ দরবার শরীফ, বড়লিয়া ছালামিয়া দরবার শরীফ, সৈয়দ আকবর শাহ দরবারে শরীফে উপহার সরুপ খেজুর পৌঁছে দেওয়া হয়।তোহফা For Mankind মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারীর প্রতিষ্টিত একটি সংগঠন “হারামের কোটি নয়,হালালের এক চাই” স্লোগানে ২০২১ সাল থেকে রমজানে মাসে ইফতার, সেহেরি, চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে খেদমত করে আসছে তোহফা For mankind দরবার। রমজানে মাসব্যাপী প্রতিদিন প্রায় ৬ শত’র অধিক মানুষেকে রান্না করা সেহেরি বিতরন করা হয়। এই সংগঠনে সারাদেশে প্রায় ৮ শ ‘র অধিক সদস্য রয়েছে।এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন সৈয়দ মোকাররম বারী ও সৈয়দ আরশাদুল ইসলাম বারী। শেয়ার অন্যান্যবিষয়: