ধামরাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , মার্চ ৯, ২০২৫

 

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ‘ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজনে ধামরাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র‌্যালি গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ দিবস উপলক্ষে র‌্যালি বের হয় ।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা মহিলা বিষয়ক অফিসার খালেদা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাফফাত আরা সাঈদ,ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহামেদুল হক তিতাস,জাতীয় মহিলা সংস্থার অফিসার নাসিমা আক্তার ও ইউ ডি এফ এর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলা অফিসার ও কমর্চারীবৃন্দ।

Loading