ধামরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২৫

 

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় জাতীয় দুর্যোগ দিবসে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়।

দুর্যোগ দিবসে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অংশ নেয়। পরে উপজেলা মিলনায়তনের কাছে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ ও ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার সোহেল রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এম এ হাসান, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মাহবুব আলম।

Loading