ধামরাই উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২৫ নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণে তয় পর্যায়ে বাস্তবায়নে জন্য ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১ঘটিকায় সময় রোয়াইল ইউনিয়নের প্রশাসক হাজিব আল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ধামরাই উপজেলা কো-অর্ডিনেটর মেঃ মিজানুর রহমান (ওয়েভ ফাউন্ডেশন) ধামরাই ঢাকা। আলোচনা সভা সভাপতি সকালের উদ্দেশে বলেন গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করার সুযোগ রয়েছে তাই আমরা এই সরকারি সেবা গ্রহন করবো।বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প” এর আওতায় পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সারা দেশে ৬১টি জেলায় ৪৪৫৩টি ইউনিয়নে (নতুন/সক্রিয়করণ ৩০৪১টি এবং ১ম ও ২য় পর্যায়ের ১৪১২টি) প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হয়েছে। ফলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিশেষতঃ উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের দিক-নির্দেশনা, স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সমন্বয় ও নিজস্ব উদ্যাগের মাধ্যমে মাঠপর্যায়ের কাজ চলমান রয়েছে। সভায় বক্তব্য রাখেন রোয়াইল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জনাব বিরাজ কুমার চক্রবর্তী, হিসাব সহকারী জনাব আলমগীর হোসেন, রোয়াইল ইউনিয়ন সদস্য মোঃ আমজাদ হোসেন, সংরাক্ষত মহিলা সদস্য ইসমত আরা, রোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা হামিমা আক্তার খান। এছাড়া , আরো উপস্থিত ছিলেন, অত্র ইউপি সকল সদস্য, ঈমাম,পুরোহিত, সুশীল সমাজ,সাংবাদিক, এনজিও প্রতিনিধি,ইউনিয়নের গ্রামপুলিশ প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিতি মাঝে প্রজেক্টর/মাল্টিমিডিয়ায় গ্রাম আদালত বিষয়ক নাটক “বাড়ির পাশে গ্রাম আদালত ” প্রদর্শনী করা হয়। শেয়ার অন্যান্যবিষয়: