পটিয়া অটো টেম্পো সিএনজি সমিতির অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২০, ২০২৫
পটিয়া অটো টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) পটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মন্জুর হোসেনের সভাপতিত্বে বিশেষ এই সাধারণ অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শফিউল আলম। উদ্বোধক ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ ফারুক আবদুল্লাহ বাপ্পি,অতিথি ছিলেন সমবায় কর্মকর্তা মোঃ রাসেল,বক্তব্য রাখেন নোমান পাপ্পু,লোকমান বাচা, মোঃ বেলাল, মো: জাহাঙ্গীর, মোহাম্মদ আবসার,মুজিব, নুরুল আবছার, আজগর আলী প্রমূখ।

এতে সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন বিগত সরকারের আমলে কতিপয় পরিচালনা কমিটি সমিতিকে দলীয়করন করে। শ্রমিকদের দলের মিছিল মিটিং যেতে বাধ্য করেন। তাদের দাপটে কেউ কথা বলতে পারতেন না। কোন হিসাব নিকাশ ছিল না। এগুলো তারা আর চাই না, তারা আগামিতে সমিতির সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিউল আলম বলেন, সরকারি বিধি মোতাবেক এই অন্তবর্তীকালীন কমিটি করা হয়েছে। এখানে অন্য কোন ব্যক্তির মাতব্বরি করার সুযোগ নেই। বিগত কমিটির অবশ্যই কোন অসংগতি ছিল তাই তারা পালিয়েছেন, সমিতির আইন অনুয়ায়ী এ-ই কমিটি। শ্রমিকদের অধিকার প্রতিষ্টায় এ সমিতি অতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে ও এখন সঠিক নের্তৃত্বের অভাবে সংকটের মধ্যে রয়েছে। এর থেকে উত্তোরণে যথা সময়ে নির্বাচন করে যোগ্য সংগঠক ও নেতাদের এ সংগঠনের নেতৃত্বে আনতে হবে।

Loading