ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দুঃশাসন কায়েম করে ছিল দেশে —মাওলানা সেলিম রেজা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২৫

 

 

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দুঃশাসন কায়েম করে ছিল দেশে।এ দেশের মানুষ কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ১৭ বছর আওয়ামিলীগের আমলে আমরা হামলা ও মামলার শিকার হয়েছি । শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনা করছি । আমরা দীর্ঘদিন স্বৈরাশাসকের অধিনে ছিলাম , হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত ছিল গুম , খুন ও হত্যা । শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। গতকাল শনিবার দুপুরে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদ গা মাঠে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানার সভাপতিত্বে ঢাকা জেলা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা সেলিম রেজা ।
তিনি আরো বলেন, আ’লীগ ফ্যাসি সরকার গণতন্ত্রকে ধ্বংস করে লুটপাট রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন গণতন্ত্র রাষ্ট্রীয় সরকার চায়। কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।
এ সময় আরো বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা আবুল হোসেন , সদস্য এ্যাডভোকেট আবু হানিফ , মাওলানা কাজী আবু বক্কর ছাখারী , ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম , ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন , ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ প্রমুখ ।

Loading