রামগড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৫, ২০২৫ রামগড় সহ সারাদেশ ব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।৫ ফেব্রুয়ারী ( বুধবার) বিকালে রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিশাল মিছিলটি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে রামগড় উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে মিছিলটি রামগড় বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। মিছিলে উপজেলা এবং পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমেদ ভুঁইয়া,রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ নেতৃত্ব দেন। মিছিলটি রামগড় বাজারের পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের উপস্হনায় অনুষ্ঠিত সমাবেশে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও হাফেজ আহমেদ ভুঁইয়া। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য প্রদান করেন রামগড় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া,রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সুজাত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ প্রমুখ।এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। বক্তারা বলেন,আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতা কর্মী এবং জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান। শেয়ার খাগড়াছড়িবিষয়: