খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৫ খাগড়াছড়ির রামগড়ে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগিতায় এবং সারজা চ্যারিটি ইন্টারন্যাশানাল ঢাকার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সাংসদ,পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূ্ঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার গরীব ও অসহায় যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না শুধুমাত্র তাদের জন্য এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এখানে সম্পুর্ন বিনামূল্যে ৬০ জন রোগীকে আমেরিকান ল্যান্স, ১২০ জন রোগীকে চশমা ছাড়াও চোখের অপারেশন ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। আজ প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। উদ্বোধনকালে চক্ষু হাসপাতাল পরিচালক মো. রফিকুল ইসলাম, সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: