খাগড়াছড়ির রামগ‌ড়ে পাঁচ ইটভাটায় মোবইল‌ কোর্ট প‌রিচালনা ক‌রে চার লক্ষ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৩, ২০২৪

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ৫টি ইটভাটায় মোবাইল‌ কোর্ট প‌রিচালনা ক‌রে ইট ভাটার মা‌লিক‌দের চার লক্ষ টাকা জ‌রিমানাসহ চারটি ভাটা‌র চু‌ল্লি পা‌নি দি‌য়ে নি‌ভি‌য়ে দেওয়া হয়।

সোমবার (২৩ ডি‌সেম্বর) রামগড় উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তুহিন উপজেলার বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং বন বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট সূ‌ত্রে জানা যায়, ৫ টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লংঘন করায় ৫ টি পৃথক মামলায় আপন ব্রিকস, মেঘনা ব্রিকস,নুরজাহান ব্রিকস প্র‌ত্যেককে একলক্ষ টাকা ক‌রে এবং হাজেরা ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা ক‌রে মোট ৪ লক্ষ টাকা অর্থদন্ড ‌দি‌য়ে তাৎক্ষ‌নিক তা আদায় করা হয়। এসময় ফায়ার সার্ভিস এর সহায়তায় ৪টি ইট ভাটার চুল্লী পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং আইন অমান্য করে ভবিষ্যতে ইটভাটা পরিচালনা করা হবেনা মর্মে ইটভাটা মালিকগন কর্তৃক লিখিত মুচলেকা নেয়া হয়।

 

Loading