সেনবাগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২৪ মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :সেনবাগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা বুধবার(১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সফিকুজ্জামান সীমুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম ও সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রহিম উল্ল্যাহ চৌধুরী সুজন।আরো উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সহ- সভাপতি মো: শাহজাহান, সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, তথ্য – প্রচার সম্পাদক আমির হোসেন লিটন, প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেনবাগ উপজেলার নজরুল ইসলাম টিপু ও সুবিধাভোগী কহিনুর বেগম সহ আরো অনেকেই। শেয়ার নোয়াখালীবিষয়: