ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২৪ ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা সহযোগিতায় ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও র্যালি আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষে র্যালি বের হয় ।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খালেদা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) প্রশান্ত বৈদ্য, জাতীয় মহিলা সংস্থার অফিসার বিনা আক্তার ও যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজিব প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: