ধামরাইয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , নভেম্বর ২, ২০২৪ সমবায় শক্তি, সমবায়ই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়।সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার লিপিকা রানী, সাবেক সমবায় অফিসার খোদেজা খানম,মৎস্য অফিসার নাজনীন নাহার, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর (URC) জোহরা খাতুন, পল্লী জীবিকা প্রকল্প অফিসার শিল্পী রানী, সমবায় সমিতির সদস্য নুরুল ইসলাম ও দিপালী রানী সরকার প্রমুখ। শেয়ার ঢাকাবিষয়: