ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: 2:50 PM , November 1, 2024

 

ঢাকার ধামরাইয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই থানা ও পৌর যুবদলের আয়োজনে ও থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমদ রবিনের সার্বিক তত্ত্বাবধানে দিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্প আজ শুক্রবার ধামরাই যাত্রাবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ,পৌর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু, সহসভাপতি রফিকুল ইসলাম শোয়েব ও ধামরাই থানা দপ্তর সম্পাদক মিকাইল হোসেন প্রসুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে দূরদূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিতে আসে। এতে ডায়াবেটিস, শিশু, চর্ম যৌন, ডেন্টাল ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগন সেবা প্রদান করে।

Loading