ওয়াদুদ ভূইয়ার সাথে রামগড় উপজেলা শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , নভেম্বর ২, ২০২৪ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভূইয়ার সাথে রামগড় উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।(২ নভেম্বর) বিকেলে রামগড় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রামগড় উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়াজির উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সেক্রেটারি এম এন আবছার,যুগ্ন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা,সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম । এসময় স্বাগত বক্তব্য রাখেন রামগড় উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষক সমিতির অফিস নির্মানে সহযোগিতা এবং শিক্ষকদের বিভিন্ন দাবির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন প্রধান অতিথিকে পুষ্পস্তবক প্রদান করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: