রামগড়ে আসামি ধরতে গিয়ে মারাত্নক হামলার শিকার এসআই

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 4:25 PM , October 29, 2024

খাগড়াছড়ি জেলার রামগড়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় আজিমুল হক নামে এক পুলিশ অফিসার গুরুতর আহত হন।

গতকাল (২৮ অক্টোবর) সোমবার রাত ৯টার দিকে রামগড় ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকার  নোয়াপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। আহত পুলিশ অফিসার আজিমুল হক রামগড় থানায় এসআই পদে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূঁইয়া পিতা,বাহার উদ্দিন ভুঁইয়া’সে পুরাতন একটি মামলার আসামি। আদালতের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাড়িতে আছে এমন তথ্য পেয়ে এসআই আজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম খাগড়াবিল নোয়াপাড়ায় তার বাড়িতে গেলে পুলিশ দেখে আসামী তার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে এসআই আজিমুল হক গুরুতর আহত হয়। অন্যদিকে সাথে থাকা পুলিশ টিম আসামিকে আটক করে থানায় নিয়ে আসলে (২৯ অক্টোবর) মঙ্গলবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

Loading