পটিয়া পৌরসভার আলোচিত সাবেক কাউন্সিলর আজাদ গ্রেফতার এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২৪ চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার দোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ ৩নং ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার মৃত এসএইচএম কামাল উদ্দিনের ছেলে আওয়ামী সরকার পতনের পর থেকে অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরা আত্নগোপনে থাকলে ও তাকে বিভিন্ন সময়ে প্রকাশ্যে ঘুরাঘুরিতে দেখা য়ায়। ।পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যা চেষ্টা মামলার আসামি আজাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ জানান, বিগত ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রভাব বিস্তার করে তা প্রতিহত করার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছেন।পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে দুটি বিস্ফোরক মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। শেয়ার পটিয়াবিষয়: