বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 1:05 AM , October 22, 2024 Oplus_131072বেনাপোলে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গতকাল রবিবার (২০ অক্টোবর) পুলিশ পরি (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর দিক নির্দেশনায় ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান,এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি করা কালে রাত ৭টার সময় যশোর বেনাপোল দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, পিতা-সিরাজুল মাস্টার এর বসত বাড়ির পূর্ব পার্শ্বে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আশরাফুল হোসেন (২২), পিতা-আব্দুল ওহাব, মাতা- জোহরা বেগম, ২। মোঃ শোয়াইব হোসেন (২১), পিতা-বকুল হোসেন, মাতা-ঝর্না খাতুন, উভয় সাং-৩ নং ঘিবা, থানা বেনাপোল গ্রেফতার করা হয় ৷ এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার মূল্য আনুমানিক ৬০,০০০/- টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং থাকবে। শেয়ার আইন-আদালতবিষয়: