পলাতক পুলিশ সদস্যরা এখন থেকে ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে: উপদেষ্টা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২৪ ফাইল ফটোপুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন এবং দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রে সে আইন প্রয়োগ করা হবে।শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।আসামি গ্রেফতার নিয়ে তিনি বলেন, “অনেক নিরীহ মানুষ আসামি হয়েছে। আসামি করে বাণিজ্যর ঘটনাও ঘটেছে বলে পত্রিকায় এসেছে। এসব সমস্যা করছে।মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কৃষি যান্ত্রিকীকরণ ও সারে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা নিয়ে তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। দুই একজনকে ইতোমধ্যে কাস্টডিতে নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগের ক্ষেত্রে কিছু মেধায় চাকরি পেয়েছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।পলাতক প্রভাবশালী নেতাদের অবস্থান সম্পর্কে জানাতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।এ সময় সেক্টর ও রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি পরিদর্শন করেন শেয়ার আইন-আদালতবিষয়: