দুর্গাপূজায় অপ্রীতিকর ৩৫টি ঘটনায় ১৭ জন গ্রেফতার: আইজিপি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ , অক্টোবর ১২, ২০২৪ এবারের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মঙ্গলবার (১ অক্টোবর) থেকে এ পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৪টি সাধারণ ডায়েরি এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।ময়নুল ইসলাম বলেন, সারাদেশে উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে- নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলাবাহিনী সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।এ সময় তিনি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে, তা কঠোর হস্তে দমন করা হবে। এ ছাড়া দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, সেজন্য বাংলাদেশ পুলিশ যথেষ্ঠ সতর্ক অবস্থানে রয়েছে । শেয়ার আইন-আদালতবিষয়: