পটিয়ার মালিয়ারায় জোরপূর্বক চলাচল রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ এক পরিবার এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২৪ চট্টগ্রাম,পটিয়া জিরি ইউনিয়নের পূর্ব মালিয়ারা ৯ নং ওয়ার্ডে আপন ভাই কর্তৃক জোরপূর্বক চলাচল রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে অসহায় এক পরিবার। এ ব্যাপারে প্রতিকার চেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিহিংসার শিকার আকবর আলীর স্ত্রী অভিযোগ দিলে স্থানীয় ইউপি সদস্য সহ বিষয়টি নিস্পত্তির সমঝোতা হলে ও অপর ভাই আলী আজগর তা না মেনে গত শনিবার সকালে ১০/১২ জন বহিরাগত লোকজন এনে গাছপালা কেটে চলাচল রাস্তা টিনের ঘেরা বেড়া দিয়ে নিজের দখলে নিয়েছে। এতে আকবর আলীর পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে বলে লাকী আক্তার অভিযোগ জানান। জানা যায়, আবুল হোসেনের দুই পুত্র আকবর আলী ও আজগর আলী আপন দুই ভাই একসাথে বসত ভিটার জায়গা ক্রয় করে। সেখানে দুই ভাইয়ের পরিবারের সুবিধার্থে তারা আপোষ বন্টন নামা চুক্তি সম্পাদন করেন বলে লাকী আকতার জানান।কিন্তু গত ১৬ এপ্রিল আলী আজগর সহ তার লোকজন এ চুক্তি না মেনে আকবর আলীর চলাচল রাস্তার চুক্তিনামা মোতাবেক থাকা ৬ ফুট থেকে ৩ ফুট জবর দখলের চেষ্টা করে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় আকবর আলী রক্তাক্ত ফাটা জখম সহ গুরুতর আহত হয়। এ সময় আকবর আলীর ৮০ লিটার দুধ মাটিতে ফেলে দেন আপন ভাইয়ের ভাড়াটিয়া লোকজন ।পরে এ ব্যাপারে আকবর আলীর স্ত্রী লাকী আকতার পটিয়ার ইউএনওর কাছে অভিযোগ দিলে তা শুনানি হয়। এতে ৬ ফুট রাস্তার জায়গা রাখার বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সমঝোতার কথা হয়। আজ ২৩ সেপ্টেম্বর সোমবার এ নিয়ে ইউএনও অফিসে বৈঠকের কথা থাকলে ও আলী আজগরের লোকজন তা না মেনে ২১,সেপ্টেম্বর রাস্তার জায়গা ঘেরাও করে নেওয়ায় পুরো একটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ নিয়ে আপন দু ভাইয়ের দু পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাকী আকতার অভিযোগ করেন তাদের চলাচল রাস্তা এমন ভাবে ঘেরাও করা হয়েছে যে একটি লশের খাটিয়া ও বের করা যাবে না।বর্তমানে বয়োবৃদ্ধ ও ছোট ছোট শিশুরা ঘরে আসা যাওয়া করতে পারছে না। তাছাড়া প্রতিনিয়ত প্রতিপক্ষরা হুমকি দিয়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ ব্যাপারে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন শেয়ার পটিয়াবিষয়: