মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির র্যালি এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২৪ গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল বাদে আসর এক জশনে জুলুস ও র্যালি পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার মাঠ থেকে জুলুসটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়ক প্রদক্ষিণ করে,ইন্দ্রপোল সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামীম,সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, বক্তব্য রাখেন চট্রগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফফর আহমদ, পটিয়া পৌরসভা আহবায়ক সাবেক কাউন্সিলর আলহাজ্ব এম খোরশেদ গনী, উপজেলা সিনিয়র সহ সভাপতি ডাঃ আবু,সৈয়দ, মাওলানা মুহাম্মদ ইদ্রিস,শাখাওয়াত হোসাইন হিরু, জাকির হোসেন মেম্বার শফিকুল ইসলাম সহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নের্তৃবৃন্দ সহ শত শত নবী প্রেমিক এ জুলুসে অংশ নেয়।এতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) এর দেখানো পথ ও মতাদর্শ অনুস্মরণ করার মাধ্যমে শান্তির বিশ্ব গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে এতে দেশ জাতির শান্তি উন্নতি ও সমৃদ্বির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে ৯ রবিউল আউয়াল ঢাকায় ও ১২ রবিউল আউয়াল চট্টগ্রামের জশনে জুলুস সফল করার জন্য উদাত্ত আহবান জানানো হয়। শেয়ার পটিয়াবিষয়: