রামগড়ে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রান বিতরন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 3:50 AM , August 31, 2024

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

(৩০ আগষ্ট) শুক্রবার রামগড় উপজেলার পৌর শহরের মাস্টার পাড়া, গর্জনতলী, চৌধুরী পাড়া, আনন্দ পাড়া, নদীর কূল, ফেনীর কূল ও দারোগা পাড়া এলাকায় বানবাসী ও পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, বিস্কুট, খাওয়ার স্যালাইন ইত্যাদি। ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রামগড় উপজেলা শাখার সভাপতি মোঃ কাসেম আলী এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওয়ালী উল্যাহ, মোঃ এনায়েত উল্যাহ, দিদারুল আলম, আনিসুর রহমান, আবু মুসা, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন সরদার এবং মনির হোসেন।

Loading