ধামরাই উপজেলা শাখার খেলাফত মজলিসের আয়োজনে নিহত শহীদদের স্মরণে দু’য়া ও গণ-সমাবেশ

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , আগস্ট ৩০, ২০২৪

 

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন”এই স্লোগান কে সামনে নিয়ে বিগত জালিম সরকারের নির্যাতনে হেফাজতে ইসলাম ও ছাত্র জনতাসহ সকল শহীদদের স্মরণে দু’য়া ও গণ-সমাবেশ করেছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার ঢাকার ধামরাইয়ে বিকাল ৫টায় ঢুলিভিটা বাস স্ট্যান্ডে খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা খেলাফত মজলিস শাখার সভাপতি হাফেজ মাও:আব্দুল জলিলের সভাপতিত্বে গণ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাসিনা কে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, সেই সাথে তার দোরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার করতে হবে। আমরা প্রশাসনসহ সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই দুর্যোগের মুহুর্তে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যাতে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সালাহ উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী মাওলানা ফিরোজ আহমদ , ঢাকা জেলার খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলী,সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম, সাভার থানা পৌর সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম,ধামরাই পৌরসভার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, যুব মজলিস কেন্দ্রীয় সদস্য ইন্জিনিয়ার মেহেদী হাসান, ঢাকা ছাত্র মজলিস সভাপতি নেয়ামত উল্লাহ প্রমুখ।

Loading