কালিহাতীতে জেএমবি সদস্য আটক

প্রকাশিত: 4:50 PM , July 30, 2020

টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা পূর্ব পাড়া এলাকা থেকে মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি (৩৭) কে আটক করা হয়।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক বোমা ও বিস্ফোরক মামলায় ২০০৫ সালে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ জেলে ১৫ বছর থাকার পর গত ২৭ জুলাই জামিনে বের হয়। জামিনে বের হয়ে গ্রেপ্তারকৃত ওই জেএমবি সদস্য জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি তার নিজ গ্রাম কালিহাতী উপজেলা বল্লা এলাকায় অবস্থান করছেন। ফতুল্লা থানায় বিস্ফোরক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি তিনি। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Loading