নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: 2:09 PM , July 30, 2020

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁছহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত এরশাদ মিয়া (৩০) উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁছহার বড়বাড়ি গ্রামের সোবান মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান ঘটনার সত্যতা স্বীকার করেন। ওসি বলেন, এরশাদ বাড়ির পাশে একটি মনোহারি দোকানে কাজ করতেন। সকালে দোকান খুলতে গিয়ে সেখানে একটি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Loading