আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খালেদা জিয়া

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

আন্দোলন-সংগ্রামে তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামীর রাষ্ট্র পরিচালনায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করতে গেলে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। রাশেদ খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় আন্দোলন-সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসন। তিনি আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক ।

Loading