শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু

প্রকাশিত: 4:48 PM , August 15, 2024

পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কার্যক্রম তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম।

তিনি জানান, বুধবার (১৪ আগস্ট) অভিযোগ দায়ের করেছি। গতকালই এটা নিবন্ধিত হয়েছে। যার নম্বর ১২৭/২০২৪। এ মামলাটির রেকর্ডের পরে তদন্ত সংস্থা একটি তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছেন। ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। প্রাথমিক কাজ হিসেবে ঘটনাকালীন যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছে এবং পর্যালোচনা করছে।

বুধবার (১৪ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনে শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবিরের পক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম।

আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সময়ে আহত হয়ে পরে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে।

অপরাধের ধরনে বলা হয়, এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অপরাধ

Loading