রাষ্ট্রপতির পদত্যাগের খবর সত্য নয়

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৪
ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ খবর নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা লিখেছেন, “আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।

এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) আসিফ নজরুল জানিয়েছিলেন, বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে

Loading