ধামরাই প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২৪

 

ধামরাই প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শনিবার ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও ধামরাই মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতিত্বে ও ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সঞ্চালনায় সংবর্ধনা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত ধামরাই উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য খাইরুল ইসলাম, ঢাকা জর্জ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট খলিলুর রহমান মুখর, অ্যাডভোকেট মিজানুর রহমান,প্রথম আলোর লেখাপড়ার পাতার সহ সম্পাদক মাহমুদ ইকবাল, ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, বাবুল হোসেন,লোকমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিস – উর রহমান স্বপন, ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ সর্দার, প্রচার প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক আজহারুল ইসলাম রাজু প্রমুখ।

Loading