ইসলামপুরে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২৪

রোকনুজ্জামান সবুজ, জামালপুর:
জামালপুরের ইসলামপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত হয়েছে।

রবিবার (১৪জুলাই) উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত হ‌য়।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল সরকার,ফজল হক,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক  ফকির মমতাজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, যুব সংহতি সদস্য সচিব শহিদুর রহমান বাবু,পৌর জাতীয় পাটি সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সিদ্দিকুর রহমান বাট্ট,মোজাম্মেল হক ঠান্ডা,শাহাবুউদ্দিন,ফরিদ উদ্দিন খান,সুজন সেখ,শাহ পরান প্রমুখ।

দোয়া ও শ্মরন সভায় বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি। তিনি সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত ও পরিবারের সকলের মঙ্গল কামনা ক‌রেন। এ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।

Loading