রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কালাচাঁন দেববর্মনের শেষকৃত্যাঅনুষ্টান সম্পন্ন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , জুলাই ১৩, ২০২৪ রাষ্ট্রীয় মর্যাদায় রামগড় ১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা কালাচাঁন দেববর্মন ত্রিপুরা’র শেষকৃত্যানুষ্টান সম্পন্ন করা হয়েছে।শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে রামগড় ১নং পৌর ওয়ার্ডস্থ বল্টুরামটিলা মন্দির ঘাটে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হয়। পরে তাঁর পিতা মৃত- নদের বাঁশী দেববর্মন ও মাতা মঞ্জুরা দেববর্মন এর পাশে সমাধিস্হ করা হয়।রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মমতা আফরিন তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রামগড় থানার এসআই জাফর আলম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মমতা আফরিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সামাজিক সংগঠন,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধরী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা উপস্থিত ছিলেন। পরে বল্টুরামটিলা মন্দির ঘাটস্থ পারিবারিক শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগের কারণে ঢাকা সোরওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: