বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

প্রকাশিত: 3:58 PM , June 22, 2024

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে যায়। এঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শনিবার (২২ জুন) বিকেল ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…

Loading