রাবিতে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০২৪ মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: 12:25 AM , May 15, 2024 রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৪। যুবদের মাঝে উগ্রতাবাদ প্রতিরোধ করে এবং সম্প্রীতি ও বহুমাত্রিক সমাজ তৈরি করার লক্ষ্যে ‘PEACE Consortium’এর সহযোগিতায়Youth Leader-BYLT-RU’ এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগিতায় এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইফরিম সিদ্দিকীর মাধ্যমে বাস্তবায়িত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন মো: কামাল পাশা ,সভাপতি , নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ রতন কুমার, সহকারি প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. একরাম হোসেন ,অধ্যাপক, দর্শন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা-BUP পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুস্তাক আহমেদ এবং নাজমুন নাহার।মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা -২০২৪ ছিল Youth Leader প্রশিক্ষণের আওতাভুক্ত একটি বাস্তব প্রকল্প।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় ১৪৫ জন শিক্ষার্থী এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । প্রতিযোগিতা শুরু হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে । তিন কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে রানার্সআপ হয় সামিউল হাসান এবং বিজয়ী হয় ফরহাদ মিয়া এবং নারী ক্যাটাগরিতে রানার্সআপ হয় সাথী আক্তার এবং বিজয়ী হয় নুর আক্তার বানু। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: