কৃষক বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব : মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 9:15 PM , May 12, 2024

চট্টগ্রাম পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩- ২০২৪ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল রবিবার (১২ মে) বিকেলে পটিয়া আদর্শ স্কুল অডিটোরিয়ামে বিনামূল্যে কৃষক ও কৃষাণীদের মাঝে আউস বীজধান ও সার বিতরণ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মােতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন ” কৃষক বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো” কৃষকরা চাষ করা বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। আমাদের মূল চালিকা শক্তি কৃষক। তাই কৃষকদের প্রথম ধাপে গুরুত্ব দিয়ে প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কাজ করছে সরকার।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান।

স্বাগত বক্তব্য তিনি বলেন অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিকে আবাদযোগ্য এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের উদ্যোগ গ্রহন করেছেন। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষক ও কৃষাণীদের মাঝে আউস বীজধান ও সার বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকা প্রণয়ন করে ৮ শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউস বীজধান ও সার বিতরণ করা হবে।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়সহ পটিয়া উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষাণীরা।

Loading