ইসরায়েলে বোমার চালান স্থগিত আমেরিকার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 2:14 PM , May 9, 2024 ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন আশঙ্কায় গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান স্থগিত করেছে আমেরিকা।মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে যে,বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কিলোগ্রাম) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমা। এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি।এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো। শেয়ার আন্তর্জাতিকবিষয়: